রবিবার উত্তর দিনাজপুর জেলার ইটাহারে গুলন্দর ১ নং গ্রাম পঞ্চায়েত এলাকায় নির্বাচনী প্রচার অভিযান চালাল সিপিএমের পঞ্চায়েত সমিতির প্রার্থী বিউটি দাস। এদিন তিনি বড়গ্রাম, ধানী, কুমেদপুর, বেলুয়া সহ বিভিন্ন এলাকায় পায়ে হেটে বাড়ি বাড়ি গিয়ে প্রচার কাজ সারেন। কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে। প্রচারে ভালো সাড়া পাচ্ছেন বলে তিনি দাবী করেন।
প্রচারের মাঝে বলতে গিয়ে প্রার্থী বলেন, তিনি জয়ী হলে এলাকার সাধারণ মানুষ থেকে গরিব দুঃখীদের সাহায্য করতে চান। সকলের পাশে দাঁড়াতে চান।